Tips and tricks লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Tips and tricks লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

Some Unique funny Google trick and hidden google fun

গুগল এর সার্চ পেজ টা ঘোরাতে টাইপ করুন "do a barrel roll"[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

http://www.google.com.bd তে গিয়ে টাইপ করেই দেখুন, পেজটা কেমন চক্কর দেয়!

গুগল এর বিল্ট ইন গেমটি খেলতে পারেন “Zerg Rush" টাইপ করে[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

কিছু "o" এসে আপনার সার্চ পেজ এর লেখা গুল মুছতে থাকবে, দেখতে চাইলে লিখে ফেলুন।

নিজের নামে হোম পেজ বানাতে চলে যানঃ http://funny-google.com/ এ!

নিজের নামেই হবে! তবে এজন্য আপনাকে ফানি গুগল ডট কম ব্যবহার করতে হবে। তবে ভুলেও অভ্র দিয়ে লিখেন না। লিখলে কি হয় দেখেই নিয়েন।

Pac Man গেমটির নাম শুনেছেন?? হুম, এটিও খেলতে পারবেন এখানেঃ


রুবিক'স কিউব মিলানোর চেষ্টাও চালাতে পারেন ভারচুয়ালি এখানে ।Keyboard Shortcut দেখতে এখানে ক্লিক করুন।


গুগল ম্যাপ্সে এইটা কি দেখলাম?? মানুষ, এলিয়েন না অন্য কিছু?নিজের চোখে দেখতে এখানে;

২০১০ সালের দিকে গুগল ম্যাপ্সে ধরা পরা এই  ছবিটা নিয়ে ব্যাপক আলোড়ন হয়। আসলে এইটা কি? আকাশে মানুষ কিভাবে? তাইলে কি এলিয়েন ? কোন উত্তর এখনও পাওয়া যায় নি।

Google হয়ে যাবে G  gle! এখানেঃ   

লিঙ্কে গিয়ে যেকোনো "OO" এর অপর ক্লিক করে ২-৩ সেকেন্ড দেরি করুন, ব্যস, "OO" ভ্যানিস!

"Annoying Google" দেখতে এখানে ক্লিক করুনঃ 

লিঙ্কে গিয়ে সার্চ করার জন্য টাইপ করুন, দেখেন না কি হয়!

অনুরোধঃ 

মানছি, গুগল একটা সাধারণ সার্চ ইঞ্জিন। এর ফিচার অতুলনীয়। কিন্তু তারপরও এটি আমাদের দেশী নয়। আমরা প্রতিনিয়ত সার্চ করে এদের অ্থ যোগাই। কিন্তু আমাদের দেশেরও কিন্তু একটা মান সম্মত সার্চ ইঞ্জিন আছে।জানি, ৫০% মানুষ-ই আমরা জানি না। এর নামঃ পিপীলিকা। link: http://www.pipilika.com/
আমরা একটু এটা ব্যবহার করতে চেষ্টা করি। এতে Bangla এবং English তথ্য খোঁজার সুবিধা সহ সকল-
  • সংবাদ
  • ব্লগ
  • বাংলা উইকিপিডিয়া
  • জাতীয় ই-তথ্যকোষ
এর আলাদা ফিচার রয়েছে। চলুন না, এর ব্যবহার শুরু করে দেই । বুকমারক করতে গুগল ক্রোমে Ctrl+D চাপুন। হয়ত ধীরে ধীরে এটিও একদিন বাংলাদেশী গুগলে পরিণত হবে!


বিঃ দ্রঃ পোস্টটি টেকটিউনস থেকে কপি করা এবং পোস্ট টি করেছেন ফ্রীওয়্যার সিজান

বুধবার, ৮ জুন, ২০১১

সহজ উপায়ে ফেভিকন বদলে ফেলুন (কোনো কোড ছাড়া)

ব্লগারদের জন্য সুখবর। আপনারা অনেকেই ব্লগিং করছেন কিন্তু ফেভিকন পাল্টাতে পারছেন না। (লিঙ্ক এর পাশে যে চিন্নহ থাকে তাকেই ফেভিকন বলে। যেমন ব্লগারের পাশে কমলা রঙের B চিন্নহ।)। ফেভিকন পাল্টানোর উপায় খুজতে গেলে দেখা যায় কোডিং এর ঝামেলা। এইসব ঝামেলা এবার আর থাকলো না। এখন আসল কথায় আসি। কিভাবে খুব সহজে আপনি ফেভিকন চেঞ্জ করবেন। প্রথমে আপনি যে আইকন কে ফেভিকন করতে চান সেটাকে ico ফরম্যাট করতে হবে। ico ফরম্যাট করতে এখানে ক্লিক করুন। ico ফাইলটি সেভ করুন। এবার আপনি ব্লগারে লগিন করুন। এরপর ডিজাইন এ ক্লিক করুন। এখন বাম পাশে দেখুন ফেভিকন নামে একটা গেজেট আছে।
এখন এই গেজেট এর Edit এ ক্লিক করুন। এখন আপনি সেই ico ফাইলটি আপলোড করুন এবং সেভ করুন। আপনার ব্লগটি রিস্টার্ট দিয়ে দেখুন তো আপনার লিঙ্ক এর পাশে আপনার আইকন্টি কেমন লাগছে?

বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

প্লাস ওয়ান বাটন গুগলের নতুন আবিস্কার





এইমাত্র একটা নতুন জিনিস দেখলাম। গুগল এ সার্চ দিলেই সার্চ রেজাল্ট এর পাশে একটা প্লাস ওয়ান এর মত একটা বাটন। এটা অনেকটা আবার ফেসবুক এর লাইক বাটনের মত। তারপর এখন আবার আমি জিন্নাতুল হাসানের ব্লগ পরে জানতে পারলাম আসল কাহিনী। গুগল নাকি ফেসবুকের সাথে টেক্কা দিতে এই লাইক বাটন তৈরী কুরেছে। বিষয় টা দেখে খুব মজা পাইলাম। তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্লাস ওয়ান বাটন আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগেও ব্যবহার করতে পারবেন। এর মুল বিষয় টা জিন্নাতুল হাসানের ব্লগ থেকেই সরাসরি জেনে নিন। জানা এবং কোড পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।

একাধিক চ্যাটবক্স ফেসবুকে


যদি আপনার বন্ধুর তালিকা অনেক লম্বা হয় তাহলে আপনার চ্যাট করতে অনেক সমস্যা হয়। একসাথে অনেকেই আপনাকে বার্তা পাঠায়। কিন্তু আপনি উত্তর দিতে পারেন না বলে বিব্রত হতে হয়। এসব নানাবিধ সমস্যার সমাধানের জন্য আপনি চাইলেই আপনার পছন্দের বন্ধুদের নিয়ে আলাদা একটা চ্যাটবক্স তৈরী করে নিতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে লগিন করে চ্যাট বক্স এ ক্লিক করে friend list এ ক্লিক করুন। এখন create a new list বক্সে কোনো নাম লিখে এন্টার চাপুন। এখন আবার চ্যাটবক্সে ক্লিক করে ওই নামের উপর মাউস নিলে এডিট লিখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দের বন্ধুদের নাম নির্বাচন করে save list এ ক্লিক করুন। এখন আপনি আবার চ্যাট বক্স ওপেন করে দেখুন উপরে আপনার নির্বাচন করা বন্ধুদের নাম এবং এর পর Others friends নামের আগের চ্যাট বক্সটি। এখন আপনি চ্যাট বক্সের উপরে ডান পাশে মাউস নিয়ে দেখুন go offline আছে সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাটবক্সটি offline এ চলে যাবে।

মঙ্গলবার, ৩১ মে, ২০১১

পুরো পেজ এর স্ক্রিনশট নিবেন কিভাবে


অনেক সময় ওয়েব পেজ দেখার সময় আমাদের পুরো পেজ এর ছবি (স্ক্রিনশট) সংগ্রহ করার প্রয়োজন হয়। কিন্তু তখন যদি মনিটরে পুরো পেজ দেখা না যায় তাহলে ছবি নিতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স এ আপনি ৭০ কিলোবাইট এর একটি এড-অন জোগ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ জন্য আপনাকে প্রথমে মজিলা ওপেন করে এখানে ক্লিক করুন। এখন ad to firefox এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে install now এ ক্লিক করুন। এখন আপনার পিসিতে এই এড-অন ইন্সটল হবে। restatrt firefox এ ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার চালু হবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো পেজ ওপেন করে পেজ এর উপর মাউজ রেখে রাইট বাটনে ক্লিক করুন, দেখুন সবার নিচে screenGrab নামে একটি অপশন আছে। এখন শুধু save-complete page-Frame এ ক্লিক করে jpg ফরম্যাট এ সেভ করুন।

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০

মেইল করে শত্রুর কম্পিউটার অচল করে দিন


আজ আমি আপনাদের এমন এক জিনিস দিব যা আপনারা আগে কখনোই আমার কাছে পাননি। আজ আমি যে টিপস দিচ্ছি তা হলো আপনি মেইল করে অন্যের কম্পিউটার অচল করে দিতে পারবেন। তবে তার আগে একটি কথা তা হলো এটি দিয়ে কারো ক্ষতি করবেন না। এটি আপনি রেখে দিন হয়তো পরে কাজে লাগবে।

ফেসবুকের নোটিফিকেশন আসবে এখন থেকে আপনার মোবাইলে



আপনারা অনেকেই হয়তো মোবাইলে ফেসবুকের নোটিফিকেশন পাওয়ার জন্য চেস্টা করেছেন। চেস্টা করে দেখতে পেরেছেন ফেসবুকের এই সার্ভিস বাংলাদেশের গ্রাহকরা পাবে না। এটা কি সম্ভব???? আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব আর আমরা যদি ভালো কোনো সার্ভিস থেকে বঞ্চিত হই এটা কি মেনে নেওয়া যায়? কখনোই না। আমরাও ফেসবুকের নোটিফিকেশন আমাদের মোবাইলে পাবো তাও আবার বিনাম্যল্যে।

বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০

কিভাবে কম্পিউটারে শর্টকাট কি তৈরী করবেন?

কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করার জন্য প্রায় সময়ই বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল করা হয়। তবে সব প্রোগ্রাম সব সময় ব্যবহার করা হয় না। নিয়মিত ব্যবহারের প্রয়োজন হয় এমন প্রোগ্রামগুলো দ্রুত এবং সহজে চালু করার জন্য কিবোর্ড শর্টকাট তৈরি করে নেওয়া যায়। প্রয়োজনে ইনস্টল করা সব প্রোগ্রামের জন্যই এমন শর্টকাট তৈরি করা যাবে। কিবোর্ড শর্টকাট তৈরি করতে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে শর্টকাট তৈরি করতে চাইছেন এমন সফটওয়্যারটিতে ডান ক্লিক করে প্রোপার্টিস নির্বাচন করুন। এবার প্রোপার্টিস উইন্ডোর শর্টকাট ট্যাব থেকে Shortket key : এর পাশের খালি জায়গায় লিখে দিতে হবে পছন্দের শর্টকাট কি। তবে সরাসরি কিগুলোর নাম লিখতে হবে না। কিবোর্ড থেকে কোনো নির্দিষ্ট বোতাম চাপলে স্বয়ংক্রিয়ভাবে সেটি নির্দিষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি A বোতাপ চাপা হয়, তবে শর্টকাট কি হবে Ctrl+Alt+A। এভাবে অন্য যেকোনো বোতাম নির্ধারণ করে দেওয়া যাবে। তবে সব সময়ই শর্টকাট কি হবে Ctrl+Alt-এর পর অন্য কোনো বোতাম।

কিভাবে কম্পিউটার দ্রুত বন্ধ করবেন?

আমরা সাধারণত কম্পিউটার শাট ডাউন করি স্টার্ট মেনু থেকে। কিন্তু বিশেষ ক্ষেত্রে কম্পিউটার দ্রুত বন্ধ করতে করতে হয়। এ জন্য আপনাকে কি-বোর্ডে উইনডোজ কিতে (Ctrl এবং Alt-এর মাঝখানে) একবার চাপ দিয়ে দুবার U চাপতে হবে। তাহলে কম্পিউটার আপনা-আপনি বন্ধ (শাটডাউন) হবে। পরে আবার ইচ্ছে করলে কম্পিউটার ওপেন করতে পারবেন। এ ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতির দরকার হবে না।

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

সেফ মুডে কম্পিউটার কিভাবে চালাবেন


উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ‘সেফ মোডে’ কম্পিউটার চালানো সম্পর্কে কমবেশি জানেন। অপারেটিং সিস্টেম যখন সেফ মোডে চালু হয় তখন সীমিত সংখ্যক প্রয়োজনীয় ড্রাইভার ও সফটয়্যার লোড হয়। সাধারণত ভাইরাস থেকে পিসিকে রক্ষা করার জন্য বা অপারেটিং সিস্টেমের আনুষঙ্গিক কোনো কাজের জন্য অপারেটিং সিস্টেম সেফ মোডে লোড করা হয়।
ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সেফ মোড চালু করতে তাহলে আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে ‘স্টার্ট’-এ গিয়ে Run ঢুকতে হবে। এবার msconfig লিখে এন্টার চাপতে হবে। তাহলে ‘System Configeration’ নামে একটা ডায়ালগ বক্স আসবে। এবারে বক্সের ‘Boot’ ট্যাবে ক্লিক করতে হবে। এবারে ‘Boot Option’ অংশের ‘Safe boot’-এর পাশে চেক ইন করতে হবে। এবং সেই সঙ্গে ‘Minimal’ অপশনটি নির্বাচন করতে হবে। তাহলেই আপনার কম্পিউটার সেফ মোডে চলার জন্য তৈরি হয়ে যাবে। এবার আপনি যখনই কম্পিউটার চালু করবেন, তখনই অপারেটিং সিস্টেম লোড হবে সেফ মোডে।

ফেসবুকে ইউজারনেম দিয়ে লগিন করুন

অনেকেই ফেসবুকে ইউজারনেম ব্যবহার করে থাকে। ফেসবুকে লগইন করার সময় ই-মেইল আইডির পরিবর্তে ইউজারনেম দিয়েও ফেসবুকে লগইন করা যায়। ফেসবুকে ইউজারনেম যোগ করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Username-এর ডান পাশের change-এ ক্লিক করুন। Username বক্সে নাম লিখে (কমপক্ষে পাঁচটি বর্ণের) Check availability বাটনে ক্লিক করুন। নামটি ফাঁকা থাকলে Confirm-এ ক্লিক করুন আর ফাঁকা না থাকলে নাম পরিবর্তন করে আবার চেষ্টা করুন। ধরুন, আপনি ইউজারনেম নির্বাচন করেছেন Carzon, তাহলে আপনার ফেসবুকের ঠিকানা হবে www.facebook.com/Carzon।

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১০

কার্জন (ডট) টিকে তে এখন পেজ লোড এর সময় দেখায়।


আমি সবসময় চেস্টা করি এমন কিছু করতে যা সব পাঠকের ভালো লাগে এবং খুব সহজে যেন আমার ব্লগের আনাচে কানাচে ঘুরতে পারে। আজ আমি আমার ব্লগে পেজ় লোড এর সময় দেখানোর উইজেট লাগিয়েছি। অনেকেই আমাকে বলেছিলো এটা করার জন্য কিন্তু এতদিন করতে পারিনি, আজ করেছি। আর এর জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিব রিয়া আপুকে। কারন আমি আজ তার ব্লগের পোস্ট পড়তে পড়তে এই উইজেট টা পেয়ে যাই। আপনারা যারা এই উইজেট টা আপনাদের ব্লগে এড করতে চান তারা Page load timer script: show your page loading time এখানে ক্লিক করলেই রিয়া আপুর ব্লগে পোস্ট টা পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। (একবার ভেবেছিলাম আমি কোড টা এখানে দিয়ে পরে রিয়া আপুর লিঙ্ক দিয়ে দিব। পরে ভাবলাম কি দরকার কপি পেস্ট করে তাই শুধু লিঙ্ক টা দিলাম)

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০১০

উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ভুলে গেলে

আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলেও ইচ্ছা করলে আপনার কম্পিউটার চালু করতে পারেন। এ ক্ষেত্রে কম্পিউটার যখন পাসওয়ার্ড চাইবে তখন কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে পরপর দুবার Delete চাপুন। দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে। সেটিতে User name-এ administrator লিখে ok করুন। দেখবেন কম্পিউটারটি চালু হয়েছে। তবে আপনি যদি অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়ার সময় পাসওয়ার্ড দিয়ে থাকেন অর্থাৎ আপনার কম্পিউটারের administrator-এর পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কম্পিউটার চালু হবে না। এ ক্ষেত্রে নতুন করে আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে। আর কম্পিউটারের Bios-এ যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে মাদারবোর্ডের ব্যাটারি খুলে আবার লাগালে পাসওয়ার্ড মুছে যাবে।

বুধবার, ৪ আগস্ট, ২০১০

একটি মাত্র স্ট্যাটাস এ আপলোড করুন ফেসবুক টুইটার সহ আরো বিভিন্ন সাইট এর স্ট্যাটাস

Image and video hosting by TinyPic
টুইটারের মাধ্যমে স্ট্যাটাস আপলোড
আমি অবাক হয়ে যেতাম যখন দেখতাম আমার বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাস আপলোড করছে ইয়াহু বা টুইটারের ইত্যাদির মাধ্যমে।
Image and video hosting by TinyPic
ইয়াহুর মাধ্যমে স্ট্যাটাস আপলোড

আমি ফেসবুক, টুইটার, হাইফাইভ, মাইস্পেস সামাজিক সাইটসহ গুগল বাজ আথবা ইয়াহু ইত্যাদি সাইটগুলোতে সব সময়ই স্ট্যাটাস আপলোড করি । কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে প্রত্যেক সাইট থেকে আমাকে আলাদা আলাদাভাবে স্ট্যাটাস আপলোড করতে হয়।তাই আমি খুজতেছিলাম এমন একটা কিছু যাতে একবার আপলোড করলেই সবগুলোতে আপলোড হয়ে যাবে।অনেক দিন ধরেই জিনিষটা দরকার ছিল আমার।আজ সকালে পেয়ে গেলাম ।
Image and video hosting by TinyPic
ফেসবুক
প্রথমেই আমার দরকার ছিল ফেসবুকের সাথে অন্য সাইটের স্ট্যাটাস আপলোড।তাই আমি ফেসবুকের এপ্লিকেশন ব্যাবহার করি।আপনিও ব্যবহার করতে পারেন।কিন্তু এর সমস্যা হচ্ছে স্ট্যাটাস একটা দিলে দেখা যায় অনেক সময় অনেকগুলো হয়ে গেছে।তাই আমি ভিন্ন কিছুর সন্ধান পাই।


Image and video hosting by TinyPic এবং আমার কাছে সব চেয়ে ভালো মনে হয়েছে পিং ডট এফএম।সাইটটিতে সাইন আপ করে add করে নিন আপনার প্রয়োজনীয় সোস্যাল নেটওয়ার্কিং সাইটটি ।মাত্র একবার স্ট্যাটাস আপলোড করে ping it বাটন প্রেস করেন।সব সাইটে আপলোড হয়ে যাবে আপনার স্ট্যাটাস এমনকি নিজস্ব ব্লগেও পোস্ট আকারে পাবলিশ হয়ে যাবে।যদি আপনি চান।
review http://www.carzon.tk on alexa.com