গল্পের বই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্পের বই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

অনলাইনে বাংলা বইয়ের সমাহার


গল্পের বই পরতে কার না ভালো লাগে। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা যে বই খুজি তা পাই না। আবার অনেকে অনলাইন এ গল্পের বইয়ের জন্য অনেক সময় নষ্ট করে। এসব দেখে আমার এক বন্ধু স্যাম আজগর আমাকে বলল যে সে একটি বাংলা গল্পের বইয়ের ব্লগ করবে। কিছুদিন আগে জানতে পারলাম যে আসলেই সে একটা ব্লগ করেছে বাংলা গল্পের বইয়ের জন্য।এখানে সে প্রাথমিকভাবে কিছু অসাধারন বই যোগ করেছে। হূমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল এর বইগুলো পরে আমার খুব ভালো লেগেছে। তাই এখন আমি এটা সম্পর্কে লিখা শুরু করলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে।

রবীন্দ্র রচনাবলী' পড়ুন অনলাইনে

Rabindra rachanabali
রবীন্দ্র রচনাবলী এখন অনলাইনে। জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি দুঃখ-হাসি-কান্নায় যাকে পাশে পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর অনলাইন সংস্করণ প্রকাশিত হয়েছে। ইউনিকোড ৫ শব্দবিন্যাসে এই রচনাবলীর প্রতিটি লেখা তৈরি করা হয়েছে।
  • এই অনলাইন রচনাবলীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে। ফলে উৎসাহী পাঠকের পক্ষে তার উদ্দিষ্ট রচনাটি খুঁজে পাওয়া খুব সহজ হবে।
  • ইচ্ছে করলে বন্ধুকে ইমেইল করে নির্দিষ্ট রচনাটি পাঠাবার সুবিধা এর সঙ্গে যোগ করা হয়েছে।
  • এছাড়া প্রিন্ট করার সহজ অপশন তো রয়েছেই।
  • একটি শক্তিশালী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট শব্দ বা শব্দাবলী ইনপুট দিয়ে সেই শব্দগুলো কোন কোন রচনায় রয়েছে, তা খুব সহজে বের করা যায়।
  • এছাড়াও রয়েছে বর্ণানুক্রমিক সূচী। এর মাধ্যমে 'অ' থেকে শুরু করে 'ঢ়' পর্যন্ত বর্ণগুলো দিয়ে তৈরি শব্দ খুঁজে বের করা খুব সহজ।
রবীন্দ্র রচনাবলীর ঠিকানা http://www.rabindra-rachanabali.nltr.org
review http://www.carzon.tk on alexa.com