প্রযুক্তির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রযুক্তির খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মঙ্গলবার, ২১ জুন, ২০১১
গুগল এর ভয়েস সার্চ সেবা
গুগল মামার নতুন আবিষ্কার ভয়েস দিয়ে সার্চ করা। কি কেমন মনে হচ্ছে? হুম আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনারাও অপশন টা যাচাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে www.google.com এ যেতে হবে।। এখন দেখুন সার্চ বক্সের ডান কোনায় মাইক এর একটা চিনহ আছে। এখানে ক্লিক করার আগে দেখে নিন আপনার মাইক্রোফোন এর সংযোগ দেয়া আছে কিনা। না থাকলে সংযোগ দিয়ে নিন। এবার আপনি গুগল এর সার্চ বক্স এর সেই মাইক এর চিনহ তে ক্লিক করুন এবং বলুন ইউ এস এ। আপনাকে ইউ এস এ বলতে বললাম কারন এখানে আপনি প্রথমে ভয়েস দিয়ে সার্চ দিতে গেলে একটা বললে হয়ত আরেকটা দেখাবে। কিন্তু ইউএসএ প্রায় সব দেশেই একভাবে বলে। আর একটা কথা মনে রাখবেন এখানে কিন্ত আমেরিকান ইংলিশ বলার চেস্টা করবেন। আর বর্তমানে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা তারা গ্রহন করবেনা। হয়তো খুব শীঘ্রই বাংলাতেও এই সুবিধা পাওয়া যাবে। আর একটা ভিতরের কথা বলে দেই তা হলো গুগল কিন্তু আনুষ্ঠানিক ভাবে এটা এখনো চালু করেনি। তাই অনেকেই হয়তো এই সুবিধা পাবেন না।
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০
Microsoft Corporation
· মাইক্রোসফট একটি যুক্তরাস্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।
· বিল গেটস ও পল এল্যান ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
· ১৯৭৯ সালের পহেলা জানুয়ারী মেক্সিকোর এলবার্কিক শহরে কার্যালয় স্থাপন করেন। বর্তমানে এটির সদর দপ্তর যুক্তরাস্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত।
· মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ারগুলো হলো- মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট অফিস।
· মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেমের নাম ছিলো জেনিক্স, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। পরে এটি বিক্রি করে দেওয়া হয়।
· সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৮৭ শতাংশ ডেস্কটপ কম্পিঊটার ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।
· মাইক্রোসফট সফটওয়ার- সম্পর্কিত প্রায় ১০০০০ পেটেন্টের মালিক।
· প্রযুক্তি ব্যবসার পাশাপাশি মাইক্রোসফট বড়শিল্পকর্ম সংগ্রাহকও। এর প্রধান এবং শাখা কার্যালয়ের দেয়ালগুলোতে প্রায় ৫০০ টিরও বেশী বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম, ছবি, সিরামিক্স শো পিস শোভা পায়।
· মাইক্রোসফটের কর্মীর সংখ্যা প্রায় ৯৫ হাজার।প্রতিষ্ঠান্টিতে পুরুষ ও নারী কর্মীর অনুপাত যথাক্রমে ৭৭ ও ২৩ শতাংশ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)