আমার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

আমি তাজ্জব বনে গেলাম

আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। আজ হঠাৎ করে দেখি আমার ব্লগে ভিজিটর অন্যদিনের তুলনায় বেশী। যাই হোক আমি তো খুশী। একটু পর দেখি আমার আলেক্সা র‍্যাঙ্কিং ১২,০৩৫,৭০৬ থেকে ১২,০৫৩,০১১। এর মানে কি? ভিজিটর বারলে কি আলেক্সা র‍্যাঙ্কিং এর এই অবস্থা হয়? এর মধ্যে আবার আজ দেখাচ্ছে যে আমার ব্যাকলিংক আগের থেকে অনেক বেশী। এইসব কিসের আলামত? কেউ কি আছেন যে এর কারন ব্যাখ্যা করতে পারবে?


আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০১১

আবার ফিরে আসলাম

৬মাস ধরে আমি অনলাইনের বাইরে। অনেকদিন পর আজ আবার ব্লগে লিখছি। কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আমি যে আবার লিখা শুরু করেছি তাই আপনাদের জানাই। এ ৬ মাস আমি আমার মোবাইল দিয়ে আমার পরিচিত সবার ব্লগ পরেছি। এখন মনে হচ্ছে আমার এই ৬মাস বিরতির কারনে আমি অনেক পিছিয়ে গেলাম। এখন যার উন্নতি টা সবচেয়ে ভালো লেগেছে সে হলো স্যাম আজগর। আশা করি এখন আমি আবার আপনাদের সাথে হাতে হাত রেখে চলতে পারবো। আমি খুব শীঘ্রই আপনাদের নতুন কিছু জানাব। ভালো থাকবেন।

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০

কক্সবাজার ভ্রুমন


আমার এস এস সি পরীক্ষার রেজাল্টের পর আমার কিছু বড় ভাইরা বলল যে কক্সবাজার ঘুরতে যাবে। তখন আমি বললাম আমিও যাবো। তখন বড় ভাই জানতে চাইলো আমাদের ১ টা প্রাইভেট কার আছে রেন্ট এ কারে সেটা নেওয়া যাবে নাকি। আমি বললাম নেওয়া যাবে। ঠিক করলাম পরদিন বিকেলেই রওনা হব। কথামত আমরা পরদিন বিকেলে রওনা হলাম। যখন আমরা কুমিল্লা ব্রিজের এখানে পৌছলাম দেখি সারা রাতের জন্য ব্রিজ বন্ধ করে দিয়েছে। ব্রিজে নাকি কি সমস্যা হয়েছে।তখন আমরা ভাবলাম রওনা যখন হয়েছি কক্সবাজার আমরা যাবোই।

সিলেট ট্যুর


তখন আমি ঢাকায়। আর ৭ দিন পর আমার এস এস সি রেজাল্ট দিবে। রাত ৮ টায় আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বলল সিলেট যাবে ঘুরতে। আমি বললাম আমি যাবো না। সে বলল আমি না গেলে তারা কেউ যাবেনা। বাধ্য হয়ে আমার রাজি হতে হল। তখন সে বলল এখনি আমাকে রওনা হয়ে শিবপুর ইটাখোলা আসতে। আমরা রাত ১০ টায় সেখানে গেলাম। তারা আসলো রাত ১২ টায়। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম।গাড়িতে আমরা অনেক মজা করলাম। আমরা সবাই মিলে প্ল্যান করলাম প্রথমে আমরা জাফলং যাবো। ভোরে আমরা সেখানে পৌছলাম। এর মাঝে আমি একটা ঘুম দিয়ে উঠলাম।

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

বি.কে.এস.পি তে আমার কিছুদিন ২


 আগের লিখা
আমি তখন এতই বোকা ছিলাম যে জুতার ফিতাও বাধতে পারতাম না। আমার জুতার ফিতা খুলে গেলে  কোচ আমার ফিতা বেধে দিত এবং আমি যেখানে যেভাবে খেলতে চাই সেভাবেই খেলতে দিত। এই সুবিধা অন্যরা পেত না। আমি ইচ্ছা করলেই অন্য খেলা যেমন ক্রিকেট, ফুটবল, বক্সিং ইত্যাদি দেখতে যেতে পারতাম। আমি ক্যান্টিন থেকে যা ইচ্ছা খেতে পারতাম। এককথায় এখানে আমার ১০০% সুবিধা ছিলো। সারাদিন ভালোই কাটতো কিন্তু রাত হলেই আমি বিছানাতে বসে বসে কান্না করতাম। কিছুতেই এখানে মন বসাতে পারতাম না। সব সময় বাড়ির কথা মনে হত। কিছুদিন পরে আমার খাতা কলমে'র পরীক্ষায় বসতে হলো। আমি তো কি বই পড়তে হবে তাই জানিনা এখন কি আর করব বসলাম পরীক্ষায়। প্রশ্ন দেওয়ার পর তো দেখি কিছুই বুঝি না। প্রশ্ন দেখেই আমি কাদতে শুরু করলাম। টীচার এসে আমাকে তখন বলল যা পার লিখ আর না পারলে খাতা রেখে দাও লিখার দরকার নেই। আমি কিছুই লিখিনি এভাবেই খাতা জমা দিলাম। তারপরেও আমি পাশ করলাম। আমি জানিনা কেন/কিভাবে আমি সব পাশ করতে লাগলাম। এরপর আমার ফিটনেস পরীক্ষা। এখানে সব কিছুই ঠিক ছিলো শুধু আমার উচ্চতা নিয়ে সমস্যা ছিলো। কারন তখন আমার উচ্চতা ছিলো অনেক কম। তারপরে সবাই কিভাবে যেন আমার উচ্চতাও বাড়িয়ে দিলো। (আমার উচ্চতা বাড়েনি, খাতা কলমে বেড়েছে।) যা হোক এখানেও আমি টিকে গেলাম। আর কোন পরীক্ষা নেই, সব পরীক্ষাতে আমি পাশ করেছি। এখন ট্রেনিং শেষ। সবাই বাড়িতে যাবে তারমানে আমিও যাবো। আমার তখন অনেক আনন্দ। প্রথম দিনেই অনেকের অভিভাবক এসে তাদের নিয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। মনে করলাম আমার বাসায় খবর পায়নি তাই আমাকে কেউ নিতে আসবে না। পরেরদিন দুপুর হয়ে গেলো কেউ নিতে আসলো না। আমি বারান্দাতে দাঁড়িয়ে কাদতে লাগলাম। শেষ বিকালে আমাকে নিতে আসলো। আমি খুশিতে নাচতে নাচতে তাদের সাথে বাড়ি গেলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম যে এই জীবনে আমি আর এদিকে আসবো না। প্রায় ১ মাস পর বি.কে.এস.পি থেকে চিঠি এসেছে। আমি নাকি সিলেক্ট হয়েছি। তখন আমি সবাই কে বললাম আমি আর যাবো না। এর পর আমাকে বুঝিয়েও আর ওখানে নিতে পারেনি।
আমি ওই জায়গাকে সবচেয়ে বেশি ভয় পেতাম ওই মিস কে। কেন ভয় পেতাম তা বলব না যদি কখনো তিনি এই লিখাটা পড়ে তাহোলে উনি হয়তো রাগ করবেন।

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০১০

বি.কে.এস.পি তে আমার কিছুদিন


আমি তখন ক্লাশ ৩ তে পড়ি। আমার মা'র ইচ্ছা আমি যেন বি কে এস পি তে পড়ি। কিন্তু এই বয়সে তো কাউকে সেখানে নেয় না। তারপরেও আমার মা কি করে যেন ব্যবস্থা করে ফেলল। বি কে এস পি তে আমাকে 4 এ ভর্তি করা হল। আর আমার খেলা ছিল লং টেনিস। ক্লাশ ৭ এর পর আমি ক্রিকেট নিতে পারব। যা হোক আমাকে সবাই নিয়ে দিয়ে আসলো। এখন ট্রেনিং এর সময়। এক বিরাট হল রুমে ৩০ টা বেড। আমাকে আমার বেড দেখানো হল। আমি আমার বেড এ চুপ করে বসে আছি। এমন সময় একজন এসে আমাদের সবাই কে বলল সবাই যেন মিটিং রুম এ যাই, এখন মিটিং হবে। সবার সাথে আমি মিটিং রুম এ গেলাম। এখানে আমাদের কি করতে হবে কিভাবে থাকতে হবে তাই বুঝানো হল। এর পর আমি আমার বেড এ আসার পর সবাই আমাকে খুব আদর করতে লাগল। তখন আমি কিছুই পারতাম না। জুতার ফিতা বাধতে পারতাম না, মশারী বাধতে পারতাম না। সব তারাই করে দিতো। একজন এসে বলে গেলো রাতের খাবার খেতে যেতে হবে এখন। খাবার খেতেও নাকি লাইন ধরে যেতে হবে। আমি সবার ছোট তাই আমার সবার আগে যেতে হবে। লাইন ধরে হাটা শুরু করলাম। রাস্তা তো আর শেষ হয় না। প্রায় ১.৫ কিলোমিটার দূরে এক বিল্ডিং এ নিয়ে গেলো খাওয়ার জন্য। খাওয়াতে আবার কিছু জিনিস ছিলো বাধ্যতামুলক। যেমন ডিম, দুধ ইত্যাদি। এসব আবার আমি খেতে পারিনা। তাই এসব আমি লুকিয়ে লুকিয়ে পাশেরজন কে দিয়ে দিতাম। খাওয়া শেষ করে আবার লাইন ধরে রুম এ চলে আসলাম। এর আধা ঘন্টা পর এক মিস লাঠি নিয়ে এসে আমাদের দেখে গেলো। আমি তো ভয়ে শেষ। সেদিন থেকে এই মিস কে আমি যমের মত ভয় পাই। রাত আড়াইটার দিকে সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি আমার বিছানায় বসে কান্না করছি। আর মনে মনে বাবা আর মাকে ডাকছি। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নাস্তা করে আসার পর শুনলাম কোচ আমাদের মাঠে ডেকেছেন। এখনি আমাদের পরীক্ষা হবে লং টেনিস এর উপর। আমি তো ভয়ে আধমরা হয়ে গিয়েছি। গেলাম মাঠে। গিয়ে তো আরো ভয় পেলাম। দেখি আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, আমাদের কোচ (বিদেশী), আর সেই মিস। তারপর ইংলিশ এ কোচ অল্প কিছু কথা বলল (যার আগা মাথা আমি কিছুই বুঝি নাই) এবং কথা শেষ করে পরীক্ষা শুরু করল। পরীক্ষা টা ছিল নেট এর একপাশে দাড়াব, আর অন্যপাশ থেকে কোচ বল ছুড়বে। আমি সেই বল টা কে কোন এঙ্গেলে মাড়ি তাই দেখে আমাদের সিলেক্ট করবে। প্রথম ২ জন ভালো খেলেও বাদ পরল (আমার চোখে ভালো)। কিছুক্ষন পর আমার ডাক এলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কোচ মনে হয় আমার মনের অবস্থা বুঝতে পেরেই বলটা আমার দিকে আলতো করে মারলেন। কিন্তু আমি রেকেট এ বল লাগাতেই পারলাম না। ২য় বল মিস!!! লাস্ট বল. . . . ..  . কি ভাবছেন কোনো নাটকীয়তা? না!!! ৩য় বলও মিস। তারমানে আমার বাদ পরে যাওয়ার কথা। কিন্তু কি কারনে জানি কোচ আমাকে বাদ দিলেন না। তার টীম এ নিয়ে নিলেন এবং আমাকে এক্সটা কিছু সুবিধা দিলেন। (কি সুবিধা তা পরে বলব)
আজ এই পর্যন্ত

রবিবার, ২২ আগস্ট, ২০১০

নিজের মনে কিছু কথা

আমার কাছে লিখতে কখনোই ভালো লাগেনা। আমার জীবনের একটা সময় আমি লিখতে চাইলাম। কিন্তু কি লিখব, কোথায় লিখব? ডায়েরী তে লিখলে মনে হয় কেউ এটা পরে ফেলবে। যখন আমি এসব নিয়ে ভাবতে শুরু করলাম তখন আমার এক বন্ধু আমাকে বলল ব্লগিং করতে। তখন আমি সারাদিন অনলাইনে পরে থাকতাম। এরপর আমি ভাবলাম যাই হোক দেখি একটু ব্লগে লিখে কেমন লাগে। তাই ব্লগ ওপেন করে শুরু করলাম নানা ব্লগে ঘুরা। কারন আমি দেখতে চেয়েছিলাম সবাই কেমন লিখা লিখে। যদি কেউ আমার ব্লগ দেখে হাসাহাসি করে তাহলে আমার খুব খারাপ লাগবে। আমি প্রথম ব্লগ দেখলাম শামীম ভাইয়ের। (আগে আমি ব্লগ দেখতাম না, দেখলেও পরতাম না) তারপর দেখলাম রিয়া আপুর ব্লগ এরপর বাংলাহ্যাক্স এবং হাসান ভাইয়ের ব্লগ। যদিও আমি আমার কথা লিখতে চেয়েছি কিন্তু বাংলাহ্যাক্স দেখে মনে হল যে আমি এমন কিছু করি যেটা তে সবার উপকার হবে। শুরু করলাম কার্জন ওয়েব। এখানে আমি পোস্ট করতে লাগলাম সবার কাজে লাগে এমন কিছু তথ্য। এখানে কিছু পোস্ট আছে অন্য ব্লগ থেকে কপি করা। আমি কপি করেছি এমন পোস্ট যা আমার কাছে মনে হয়েছে এটা সবার কাজে লাগবে। আমি যেখান থেকে যে পোস্ট কপি করেছি সেখান থেকে আমি অনুমতি নিয়ে করেছি। এটা আমার নিজেকে নিয়ে প্রথম পোস্ট। এতক্ষন আমি রিয়া আপুর ব্লগ টা পরছিলাম। তখনি আমার মনে হল আমার নিজের কিছু কথা লিখে দেই, তাই এই পোস্ট টা করলাম। আপনারা হয়ত মনে করতে পারেন পাগলের প্রলাপ। কিন্তু এটাই সত্য। আমার নিজেকে নিয়ে বলার মত কিছু নেই। তাই আমি আমার ব্লগ শুরু করার কথাটাই এখানে বললাম। যদি আমার কোনো ভুল থাকে তাহলে বলবেন। আমি এখন চাই সবসময় ব্লগে লিখতে।
review http://www.carzon.tk on alexa.com